একে একে চলছে বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষের জন সভা। সেই মতো মঙ্গলবার সকালে বিজেপির রাজ্য সভাপতি পৌছান উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকে। এদিন এই ব্লকের সরাইদীঘি মাঠে এক প্রকাশ্য জনসভায় যোগ দেন তিনি। এদিনের এই সভায় রাজ্য সভাপতি ছাড়াও হাজির ছিলেন বিজেপির জেলা সভাপতি নির্মল দাম, জেলার সংখ্যালঘু সেলের সভাপতি ইউনিস আলি সহ আরও অনেকেই।
এদিনের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষ বলেন, তাহে আর সময় নেই, কারন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে। আর দেরি না করে পঞ্চায়েত নির্বাচনের মধ্য দিয়ে পরিবর্তন করুন রাজ্য সরকারের।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/21Kz9Jog0CU